|| শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়াত ||
(২৯-০৮-১৪৪৬ হিজরি মোতাবেক ২৮-০২-২০২৫ ঈসায়ি তারিখে বাইতুল্লাহ শরীফে প্রদত্ত জুমার খুতবা)
রমজানুল মোবারকের সুন্দর ও মহিমান্বিত মুহূর্তগুলোর সৌন্দর্য ও মাহাত্ম্য মূলত এদেরকে যথাযথভাবে স্বাগত জানানোর মধ্যে নিহিত। পরিপূর্ণ আনন্দ ও অকুণ্ঠ সুখের সাথে গ্রহণ করাই এগুলোর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তোলে। মুসলমানের জীবনের সবচেয়ে মহিমান্বিত ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো এই পবিত্র রমজান মাস, যা আল্লাহ তাআলা এ উম্মতকে দান করেছেন। তিনি এই মাসের রোজা ও নামাজকে জান্নাতে প্রবেশের অন্যতম শ্রেষ্ঠ পথ বানিয়েছেন এবং তাতে নেক আমলের প্রতিযোগিতা করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি ও ক্ষমা লাভের সুযোগ প্রদান করেছেন।
বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিদের উচিত, এই মহান মাসের আগমনের গুরুত্ব অনুধাবন করে একে যথাযথভাবে গ্রহণ করা। তারা যেন আন্তরিক প্রস্তুতি গ্রহণ করে এ মাসের বরকত ও সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগায়। এটি অর্জিত হতে পারে সত্যনিষ্ঠ পথ অনুসরà¦