|| মুহিউদ্দীন মাআয ||
জোরপূর্বক কোন নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ বলে। আর নারী-পুরুষ পরস্পরের সম্মতিতে যৌন সম্পর্ক হলে সেটাকে বলা হয় ব্যভিচার। এই ধর্ষণ ও ব্যভিচার দুটোই সামাজিক ব্যাধি। এটার মাধ্যমে পারিবারিক জীবনে যেমন সম্পর্কের অবনতি ঘটে, তেমনি সামাজিক জীবনে দেখা দেয় নানামুখি বিশৃঙ্খলা । এছাড়া অপরাধীও ব্যক্তি জীবনে আক্রান্ত হয় ভয়ংকর সব যৌনবাহিত রোগে। এভাবেই একটি দেশ ও জাতি পতিত হয় ধ্বংসের অতল গহ্বরে।
ইসলাম যেহেতু সত্য ও ন্যায়ের কথা বলে, তাই ধর্ষণ ও ব্যভিচার রোধে ইসলামের বিধান খুবই স্পষ্ট এবং কঠোর। প্রথমত আল্লাহ তায়ালা এই অপরাধের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন।
‘আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ (সূরা বনী ইসরাইল-৩২)
এরপর কোরআন ও হাদীসে অসংখ্য জায়গায় ব্যভিচারীর কঠিন শাস্তির বিধান এসেছে। আর এ বিধান জনসম্মুখে বাস্তবায়ন করতে বলা হয়েছে। যাতে অন্যরা দেখে শিক্ষা নেয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন—
‘তোমরা আমার নিকট থেকে জেনে নাও যে, আল্লাহ তাআলা ব্যভিচারীদের ব্যাপারে পন্থা বাতলে দিয়েছেন। বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করলে এবং অবিবাহিত পুরুষ অবিবাহিতা না