শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মোহাম্মাদ হুজাইফা ||

আত্মার রোগের চিকিৎসার জন্য বেশি বেশি যিকির করা জরুরী। যিকর লাগবে, যিকরের অনেক ফায়দা। কিন্তু শুধু যিকর দ্বারা অনেকের আত্মার রোগ ভালো হয় না। আত্মার রোগের চিকিৎসার জন্য যিকরও করতে হবে, সাথে সাথে নিজের মুরব্বী, উস্তাদ, শায়খ ও পীর যিনি আছেন; তার কাছে নিজেকে সোপর্দ করতে হবে। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, রোগ চিহ্নিত করবেন। এরপর তাঁর বাতানো পদ্ধতি অনুযায়ী রিয়াজত মোজাহাদা করতে হবে।

মুফতি শফী রহ. বলেছেন, যদি আত্মিক রোগের চিকিৎসা না হয়, কিবরের (অহংকার) চিকিৎসা না হয়, হাসাদের (হিংসা) চিকিৎসা না হয়, দুনিয়ার লোভ-লালসার চিকিৎসা না হয়; আর কেবল বেশি বেশি যিকর চলতে থাকে, তাহলে শুধু এই যিকর দ্বারা ব্যক্তির অহংকার আরো বাড়তে পারে। অহংকার আগে যা ছিল, যিকর করার কারণে তার মাত্রা আরো বৃদ্ধি পেতে পারে!