শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজের কারণে উমরা স্থগিত থাকবে ১০ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরা কার্যক্রম স্থগিত থাকবে। এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই অনুমতি পাবেন উমরা করার। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী ও যেকোনো ধরনের ভিসাধারীরা উমরা পালন করতে পারবেন না।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের (১৩ এপ্রিল) পর হজের আগে আর কোনো উমরা ভিসাধারী দেশটিতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী কিংবা রোববারে প্রবেশকারী উমরা ভিসাধারীকে অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করতে হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি উমরা কোম্পানিগুলো কোনো উমরা ভিসাধারী যাত্রীর বিলম্বের খবর না দেয়, তাহলে তাদের ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।’

বিবৃতিতে বলা হয়, ‘যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। এ সময়à