হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকার প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সরকারি বাসভবন যমুনায় হজযাত্রীদের এই সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে ‘লাব্বাইক’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রিপেইড কার্ড ও রোমিং প্যাকেজ সুবিধাসহ হাজীদের যাত্রাকে আরও সহজ, সাবলীল ও নিরাপদ করতে এই অ্যাপ বিশেষ ভূমিকা রাখবে।
জানা গেছে, হজযাত্রী হারিয়ে গেà