শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নবী করীম (সা.) সকালবেলায় কী করতেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবজাতির সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ (সা.)। তাঁর প্রতিটি কাজেই রয়েছে আমাদের জন্য পথনির্দেশ। আমাদের দৈনন্দিন জীবনে  হযরত মুহাম্মদ (সা.)-এর সকালবেলার রুটিন অনুসরণ করলে যেমন দ্বীন পালন সহজ হয়, তেমনি আসে দুনিয়ার সাফল্যও। হাদীস ও সিরাত গ্রন্থ থেকে পাওয়া যায় তাঁর কিছু গুরুত্বপূর্ণ সকালের অভ্যাস, যা আজকের মুসলমানদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
 ১. ফজরের নামাজ ও মসজিদে জামাত
 প্রিয়নবি (সা.) ফজরের নামাজ সর্বদা জামাতে আদায় করতেন এবং সাহাবিদেরও তা করার নির্দেশ দিতেন।
হাদীস:
“ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও উত্তম।” (মুসলিম)
 ২. নামাজের পর আল্লাহর জিকির
 ফজরের পর প্রফেট (সা.) আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তাসবিহ, তাহমিদ, তাকবির ও ইস্তিগফার পড়তেন।
 ৩. সূর্যোদয় পর্যন্ত বসে ইবাদত
 রাসূল (সা.) ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বসে যিকির করতেন।
হাদীস:
“যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে বসে বসে আল্লাহকে স্মরণ করে এবং সূর্যোদয়ের পর দুই রাকাত নফল নামাজ পড়ে, সে পূর্ণ হজ ও উমরার সাওয়াব পায়।” (তিরমিযি)
 
 ৪. সকাল সকাল কাজ শুরু করা
 রাসূল (সা.) সকালে কাজে বের হওয়াকে বরকতের উৎস বলেছেন।
হাদীস:
“হে আল্লাহ! আমার উম্মতের সকালের সময়টিকে বরকতময় করে দাও।” (তিরমিযি)
 তাই, তিনি সাহাবিদের সকালেই ব্যবসা, খেতখামার বা কর্ম