শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লেখকপত্রের ২৪তম সংখ্যা এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের এপ্রিল-জুন ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৪টি সংখ্যা প্রকাশিত হলো

চলতি সংখ্যা বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে আলেম-লেখক মাওলানা আব্দুর রাজ্জাক নদভীর। হজরত থানবি রহ.-এর রচনা সম্ভারের গ্রহণযোগ্যতা, আধিক্য ও বৈশিষ্ট্য নিয়ে রয়েছে বিশেষ রচনা। ‘দৈনিক আজাদ ও আমি’ শিরোনামে স্মৃতিকথায় স্থান পেয়েছে মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর একটি অপ্রকাশিত লেখা। হুমায়ূন আহমেদের ‘নবীজি’ নিয়ে রয়েছে বিশেষ কলাম। প্রথম প্রকাশনার একগুচ্ছ স্মৃতি তুলে ধরেছেন ড. কল্যাণ চক্রবর্তী। শরীফ মুহাম্মদ ‘কথাসাহিত্য নিয়ে অল্পকথা’ এবং জহির উদ্দিন বাবরের ‘বই বিমুখতার অশনি সংকেত’ শিরোনামে দুটি লেখা স্থান পেয়েছে। উলামায়ে দেওবন্দ রচিত হাদিস গ্রন্থাবলির খোঁজখবর জানিয়েছেন মুনীরুল ইসলাম। সদ্য চলে যাওয়া আশির দশকের কবি মুকুল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন হাসান আলীম। চলে যাওয়া তরুণ লেখক রাইহান খাইরুল্লাহকে নিয়ে লিখেছেন আরিফ খান সাদ। লেখক হয়ে ওঠার গল্প বলেছেন জানে আলম। তারুণ্য ভাবনায় শেখ ফজলুল করীম মারুফ এবং ঝটপটে সূচিবদ্ধ হয়েছেন আমিন ইকবাল। বেলাভূমিতে লেখকদের প্রীতিময় আয়োজন নিয়ে রয়েছে হাফেজ আবুল মনজুরের ফিচার। ‘লেখার ঋণ লেখকের ঋণ’ শিরোনামে তারà§