বিশেষ প্রতিনিধি
বর্তমানে ডিজিটাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সমাজে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সে সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রশাসনের প্রধান শেখ ড. আব্দুর রহমান আস-সুদাইস। সামাজিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি সবধরনের বিভ্রান্তি থেকে বিশ্ব মুসলিমকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৯ মে) পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এই আহ্বান জানান। শায়খ সুদাইস দীর্ঘদিন পর মসজিদে হারামে খুতবা দেন।
শায়খ সুদাইস খুতবায় বলেন, একটি অস্থির ও অন্ধকারময় সময়ে যখন ঘটনাবলি দ্
