|| শাব্বির আহমাদ খান ||
প্রাকৃতিক দুর্যোগ মানুষের অসহায়ত্বকে যেমন স্মরণ করিয়ে দেয়, তেমনি সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ককেও গভীরভাবে উপলব্ধি করায়। ঝড় কিংবা প্রবল বৃষ্টিপাত—এই সব প্রাকৃতিক ঘটনাগুলো হঠাৎ করেই আমাদের জীবনে দেখা দেয়। এসব মুহূর্তে ইসলামের শিক্ষায় রয়েছে বিশেষ কিছু দোয়া, যেগুলো কেবল শব্দ নয়, বরং বিশ্বাস, ভরসা ও আত্মসমর্পণের প্রকাশ।
ঝড়ের সময় নবী করিম (সা.) পড়তেন:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ, এর অন্তর্নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটি প্রেরিত হয়েছে তার কল্যাণ কামনা করি। আমি আপনার নিকট এর অনিষ্ট, এর অন্তর্নিহিত অনিষ্ট এবং যে উদ্দেশ্যে এটি প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।” (সহিহ মুসলিম
