বিশ্ব মুসলিমের প্রাণকেন্দ্র পবিত্র মক্কা ও মদিনা। হজের মৌসুম ছাড়াও সারা বছরই ধর্মপ্রাণ মুসলমানের পদচারণে মুখরিত থাকে পবিত্র এ দুই শহর। মরুর দেশ হিসেবে গরমও থাকে অনেক উত্তপ্ত। সৌদি আরবে গ্রীষ্মের সময় মক্কায় ৫০-৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। মরুর দেশ সৌদি আরবের শুষ্ক তাপমাত্রা এবং প্রচণ্ড গরমের মধ্যেও পবিত্র কাবা চত্বর শীতল থাকার কারণ হলো এর মেঝেতে বসানো বিশেষ গুণসম্পন্ন পাথর। গ্রিস থেকে আনা এ পাথর ও বিশ্বসেরা আর্কিটেকচারদের বিশেষ পুরকৌশল বিদ্যা কাবা চত্বরকে প্রচণ্ড রোদের মধ্যেও শীতল রাখে বলে জানায় দেশটির পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের অফিস। গ্রিসের থাসোস নামক পাহাড় থেকে এ পাথর আমদানি করা হয়েছে বলে এর নাম ‘থাসোস পাথর’। এই পাথরের বিশেষ গুণ হচ্ছে, তা সূর্যের আলো প্রতিফলিত করে তাপও শুষে নিতে পারে। এ ছাড়া এই মার্বেল পাথরের নিচে রয়েছে কৃত্রিম পানির নালা, যা বালির মধ্য দিয়ে পানি প্রবাহিত করে নিচে ভিজিয়ে রাখে। যার ফলে সৃষ্টি হয় শীতলতা।
জানা যায়, ১৯৭৮ সালে সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পবিত্র মসজিদুল হারামের মাতাফ (কাবা চত্বর) সম্প্রসারণকালে প্রà