শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওয়াকফ সংশোধনী আইনের শুনানি ফের পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফের ভারতের সুপ্রিম কোর্টে পিছিয়ে দেয়া হলো বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) আইনের শুনানি। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, ওয়াকফের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা সংক্রান্ত বিষয়ে শুনানি ২০ মে হবে। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সোমবারের মধ্যে তাদের লিখিত নোট জমা দিতে বলেছে।

আবেদনের শুনানি স্থগিত করে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা মঙ্গলবার শুধুমাত্র আইনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি বিবেচনা করব।’ উভয় পক্ষের আইনজীবীরা বেঞ্চকে জানান, আবেদনগুলি পর্যালোচনা করার জন্য আরও কিছু সময় প্রয়োজন হতে পারে। এদিকে, আইন প্রণেতাদের দাবি, সব ক্ষেত্রেই মোদি সরকারের স্থায়ী আশ্বাস রয়েছে, ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ দ্বারা প্রতিষ্ঠিত কোনও ওয়াকফ সম্পত্তি, ডিনোটিফাই করা হবে না। এর আগে, আশ্বস্ত করা হয়েছিল, নতুন আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল বা রাজ্য ওয়াকফ বোর্ডে কোনও নিয়োগ করা হবে না। উল্লেখ্য, ওয়াকফ আইনকে সংস্কারের নামে এমন একটি জটিলতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যা ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার চূড়ান্তভাবে লংঘন করেছে। উক্ত আইন পাশের ফলে বহু মসজিদ ও মাদরাসার জমি উগ্র হিন্à