পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১২৪টি ফ্লাইটে সর্বমোট ৪৯ হাজার ১০৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (১৮ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ-২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। সর্বশেষ শনিবার (১৭ মে) মো. জয়নাল হোসেন (৬০) মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
মারা যাওয়া অপর ৭ জন হলেন- জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন, রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনাà