আলবেনিয়ার সাংবিধানিক নাম ‘রিপাবলিক অব আলবেনিয়া’, যা দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত। আলবেনিয়ার উত্তর-পূর্বে কসোভো, উত্তরে উত্তর মেসিডোনিয়া, উত্তর-পশ্চিমে মন্টিনিগ্রো, দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে আড্রিয়াটিক সাগর অবস্থিত। ভৌগোলিকভাবে আলবেনিয়া বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অধিকারী। শিল্প, বাণিজ্য, পর্যটন, আবাসন, কৃষি ও মৎস্য সম্পদ আলবেনীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।
আলবেনিয়ার মোট আয়তন ২৮ হাজার ৭৪৮ বর্গকিলোমিটার। ২০২৩ সালের পরিসংখ্যান অনুসারে দেশটির মোট জনসংখ্যা ২৪ লাখ দুই হাজার ১১৩ জন। যার মধ্যে ৫১ শতাংশ ইসলাম ধর্মের অনুসারী এবং ১৬ শতাংশ খ্রিস্টধর্মে বিশ্বাসী। তবে আবর গণমাধ্যমগুলোতে আলবেনিয়ার জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম বলে দাবি করা হয়।
আলবেনিয়ার বেশির ভাগ মুসলিম সুন্নি ও হানাফি মাজহাবের অনুসারী। আলবেনিয়ার রাষ্ট্রীয় ভাষা আলবেনীয়। তিরানা আলবেনিয়ার রাজধানী শহর।
আলবেনীয় জাতির উৎপত্তি হয়েছিল মধ্য এশিয়ায়।
সেখান থেকে তারা বলকান অঞ্চলে এসে বসবাস শুরু করে। তবে আলবেনিয়ায় খ্রিষ্টপূর্ব সাত হাজার বছরের প্রাচীন নিà¦