মুহাম্মদ মিজানুর রহমান
মদীনায় হিজরতের দ্বিতীয় বছর থেকে শুরু হয় মুসলমানদের ঈদ উৎসব। ঈদ মুসলমানদের জন্য শুধু আনন্দের দিনই নয়, এটি কৃতজ্ঞতা, সংযম ও সামাজিক বন্ধনের এক মহান উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা.)-এর ঈদের উদযাপন ছিল পরিমিত, ভারসাম্যপূর্ণ এবং ইবাদত-ভিত্তিক। তাঁর ঈদের উদাহরণ অনুসরণ করে আজও মুসলিম বিশ্বে ঈদের প্রকৃত অর্থ ও সৌন্দর্য রক্ষা করা সম্ভব।
ঈদের আগের প্রস্তুতি
নবীজি (সা.) ঈদের দিন ফজরের নামাজের পর গোসল করতেন, নতুন বা পরিষ্কার কাপড় পরতেন ও সুগন্ধি ব্যবহার করতেন। আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে ঈদের দিন নতুন কাপড় পরতেই হবে। অথচ এটা জরুরি কিছু না। কাপড়টা পরিচ্ছন্ন হলেই হলো। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর খাওয়া ছিল নবীজির সুন্নাত (সাধারণত বিজোড় সংখ্যা)। ঈদুল আযহার দিন পশু কোরবানির আগে কিছু না খাওয়াই তিনি পছà