শেষ হতে চলেছে হাজিদের অপেক্ষার পালা। কয়েক ঘণ্টার ব্যবধানে শুরু হতে চলেছে চলতি হজ মৌসুমের আনুষ্ঠানিকতা। হাজিদের বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাঁবুর শহর খ্যাত মিনা প্রান্তর।
বুধবার (৮ জিলহজ, ৪ জুন) সকাল থেকে এই তাঁবুর শহরে সমবেত হবেন ১৫ লাখেরও বেশি হাজি। এদিন থেকে শুরু হবে ‘ইয়াওমুত তারবিইয়াহ’ বা হজের আনুষ্ঠানিকতা।
পরদিন বৃহস্পতিবার (৯ জিলহজ, ৫ জুন) সুবহে সাদিকের সময় আরাফার ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। এখানে তারা হজের মূল ফরজ ‘ওকুফে আরাফা’ বা আরাফায় অবস্থান পালন করবেন।
সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারিত আকাশপথের ছবিতে দেখা গেছে, রাতের অন্ধকারে মিনার আকাশ আলোয় ঝলমল করছে, যেখানে উনà§