মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

জামেয়া মারকাযুল ইহসানে তরবিয়তি মজলিস বৃহস্পতিবার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ডেমরার জামেয়া মারকাযুল ইহসানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক তরবিয়তি মজলিস। আগামী বৃহস্পতিবার (১৯ জুন) বাদ আসর থেকে শুরু হবে এ আত্মশুদ্ধিমূলক মাহফিল।

ধারাবাহিকভাবে চলে আসা এই মাসিক ইজতেমাটি প্রতি ইংরেজি মাসের তৃতীয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়েখ আরেফ বিল্লাহ মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে।

মজলিসে কুরআন-হাদিসভিত্তিক গুরুত্বপূর্ণ তরবিয়ত, এসলাহি (শুদ্ধতামূলক) নসিহত এবং শেষ পর্বে বিশেষ দোয়া পরিচালিত হয়। এতে অংশ নিয়ে বহু মানুষ আল্লাহমুখী জীবন গঠনে উদ্বুদ্ধ হন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে তরবিয়তি মজলিসে অংশগ্রহণ করে আত্মশুদ্ধি, ইখলাস ও ঈমানি শক্তি বৃদ্ধির উদ্দেশে দেশবাসীকে উন্মুক্তভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ