শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই তারিখের পর নিবন্ধনের সুযোগ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ তথ্য বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছে এবং তা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এ প্রেক্ষিতে নিবন্ধন সংক্রান্ত বার্তা সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে বিনামূল্যে এসএমএস পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।