জীবন ও মৃত্যু—মানবজীবনের অবিচ্ছেদ্য দুটি অধ্যায়। একটি পার্থিব, অপরটি পরলৌকিক ও অনিবার্য। মানুষ মৃত্যুর আগে যে নেক আমল সম্পাদন করে, তার প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে প্রদান করবেন। তবে এমন কিছু বিশেষ আমল আছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে—অর্থাৎ কবরেও যার প্রতিদান প্রবাহিত হতে থাকে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
“যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন—তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ।”
(সুরা আল-মুলক, আয়াত ০২)
হাদিসে এসব চলমান আমল (সদকায়ে জারিয়া) সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। নিচে সেসব আমল সংক্ষেপে তুলে ধরা হলো—
ইলম শিক্ষা দেওয়া
রাসুল (সা.) বলেছেন,
“যে ব্যক্তি অন্যকে ইলম শিক্ষা দিল, সে ব্যক্তি যতদিন পর্যন্ত সেই ইলম অনুযায়ী আমল হবে, ততদিন পর্যন্ত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে।”
(ইবনু মাজাহ, হাদিস : ২৪০)
সৎ সন্তান রেখে যাওয়া
রাসুল (সা.) বলেন,
&l