ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান, যা মানুষের প্রতিটি কর্মকাণ্ডের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। কী বলতে হবে আর কী বলা থেকে বিরত থাকতে হবে, তাও এই ধর্ম শিক্ষা দেয়। কুরআন ও হাদিসে এমন কয়েকটি বিষয়ের উল্লেখ রয়েছে, যেগুলো গোপন রাখা মুসলিমের জন্য কল্যাণকর, ফজিলতপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। এই গোপনীয়তা কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং আত্মশুদ্ধি, নম্রতা ও আখিরাতের পুঁজি বাড়ানোর মাধ্যম।
নিম্নে সেই ৮টি বিষয় সংক্ষেপে তুলে ধরা হলো:
১. নিজের ইমান ও গোপন আমল
আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক এবং গোপন ইবাদত অন্যদের দেখানোর জিনিস নয়। রিয়া (লোকদেখানো) ইবাদত কঠোরভাবে নিষিদ্ধ। হাদিসে এসেছে: “যে লোকদের দেখানোর জন্য ইবাদত করে, সে শিরক করেছে।” (সহিহ মুসলিম)