শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সুখময় দাম্পত্য লাভে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে বিয়েবহির্ভূত সম্পর্কের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এখনই আমাদের ভাবতে হবে— আমরা কি নিজেদের সংসার ভাঙনের পথে নিয়ে যাচ্ছি, নাকি দাম্পত্য জীবনকে সুখময় করার চেষ্টা করছি? ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন শুধু সামাজিক নয়, বরং এটি প্রশান্তি, ভালোবাসা ও রহমতের সম্পর্ক।

আল্লাহ তাআলা কোরআনে বলেন

“আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি নিদর্শন হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করো। এবং তোমাদের মধ্যে দিয়েছেন ভালোবাসা, দয়া ও রহমত।”

(সূরা রূম, আয়াত: ২১)

এই প্রশান্তি তখনই পাওয়া সম্ভব, যখন স্বামী-স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল ও নিবেদিত থাকেন। সুখী দাম্পত্য জীবনের জন্য নিচের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ—

একে অপরকে সময় দেওয়া: আজকাল দেখা যায়, একই ছাদের নিচে থেকেও স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা নেই, একসঙ্গে সময় কাটানো হয় না। কেউ অফিসের কাজ নিয়ে ব্যস্ত, কেউবা মোবাইল বা ইন্টারনেটে ডুবে আছেন। আবার সংসারের কাজের চাপে অনেক সময়