আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং শীর্ষ উলামায়ে কেরাম দেশের ইসলামপ্রেমী জনগণ ও আলেম সমাজের পক্ষ থেকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০২৫’-এর আয়োজনে পূর্ণ সমর্থন ও ঐক্য ঘোষণা করেছেন।
আল্লামা মাহমুদুল হাসান বলেন, খতমে নবুওয়তের আকিদা ঈমানের মূলভিত্তি। হজরত মুহাম্মদ সা. হলেন আল্লাহ তায়ালার শেষ নবী ও রাসূল। তাঁর পর আর কোনো নবী, রাসূল বা অহিপ্রাপ্ত কেউ আসেনি এবং কেয়ামত পর্যন্ত কেউ আসবে না । এই আকিদা কুরআন, হাদিস, ইজমা ও উম্মাহর সর্বসম্মত বিশ্বাস দ্বারা প্রমাণিত। যেহেতু কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে, তাই তারা কাফের ও অমুসলিম। পৃথিবীর ৪২ দেশ ইতোমধ্