শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৭০ দিনে কোরআন মুখস্থ করলো আট বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরের নূরে মদিনা মডেল মাদরাসার দুই শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে আট বছর বয়সী মো. মারুফ হাসান। একই মাদরাসার নয় বছর বয়সী আব্দুর রহমান মাত্র ১৪০ দিনে সম্পন্ন করেছে কোরআনের ৩০ পারা হিফজ।

রোববার (২৩ নভেম্বর) দুই শিশুর এই বিস্ময়কর অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভরে যায় চারপাশ। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এমন সফলতায় মাদরাসা, পরিবার ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্র জানায়, শুরু থেকেই হিফজ বিভাগে মারুফ ও আব্দুর রহমান ছিলেন অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ। নিয়মিত ও যত্নসহকারে পাঠ প্রস্তুত করায় তাদের হিফজের গতি ছিল অনন্য।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নূরনবী সিরাজী বলেন,
“কোরআনের প্রতি দুই শিশুর গভীর অনুরাগ, শৃঙ্খলা ও নিরলস অধ্যবসায় তাদের দ্রুত সময়ে হ