শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নামাজ আদায়ের পর অজুর ত্রুটি ধরা পড়লে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: নামাজ আদায়ের পর যদি দেখি অজুর অঙ্গে পানির জন্য প্রতিবন্ধক হয় এমন কিছু লেগে থাকায় কিছু অংশ শুকনো রয়ে গিয়েছিল, তাহলে কী করবো? ওই নামাজ কি আবার আদায় করতে হবে?

উত্তর: অজুতে ধৌত করার তিন অঙ্গ অর্থাৎ চেহারা, কনুইসহ হাত ও টাখনুসহ পা পরিপূর্ণরূপে ধোয়া ফরজ। পায়ের গোড়ালি, হাতের কনুই, হাত ও পায়ের আঙুলসহ যে সব জায়গা শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা আছে তা ভালো করে ধুতে হবে। চামড়া পর্যন্ত পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এমন কিছু লেগে থাকলে তা সরাতে হবে। কনুইসহ এ তিন অঙ্গের ধোয়া ফরজ এমন কোনো অংশ শুকনো থেকে গেলে অজু শুদ্ধ হবে না। আর অজু শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হবে না।

নামাজের মধ্যে কেউ যদি দেখে তার অজুর অঙ্গগুলোর কোনো অংশ শুকনো থেকে গেছে, তাহলে নামাজ ছেড়ে ওই অংশটুকু ধুয়ে নেবে। আর ওই অবস্থায় নামাজ পড়ে ফেললে ওই নামাজ পুনরায় পড়তে হবে।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক সফরে রাসুল (সা.) আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। আমরা আসরের নামাজ শুরু করতে দেরি করে ফেলেছিলাà