বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমাদান ফলপ্রসূ করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমাদান মহান আল্লাহর অফুরান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি মানবজাতির জন্য আধ্যাত্মিক উন্নয়ন, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সুযোগ। এই মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। রমাদানকে ফলপ্রসূ করতে প্রথমে এর শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা প্রয়োজন।

এই মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ হলো মানবজাতির হিদায়াতের আলোকবর্তিকা পবিত্র কোরআন নাজিল হওয়া। কোরআন যেকোনো জাতির উন্নতি ও অবনতির মাপকাঠি। রসুল (সা.) বলেছেন, আল্লাহ এই কোরআনের মাধ্যমে কোনো জাতিকে উন্নতি দান করেন আর কোনো জাতির অবনতি ঘটান (মুসলিম)। তাই, কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা হলো রমাদানের সার্থকতা অর্জনের প্রথম ধাম।
রমাদান আগমনের সঙ্গে সঙ্গে এক মহাজাগতিক পরিবর্তন সূচিত হয়। জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের কপাট রুদ্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রমাদানের প্রতি দিন ও রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। এই মাসে আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়।

আর সিয়ামের পুরস্কার তো স্বয়ং আল্লাহ নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন— যার মাধ্যমে রমাদানের মর্যাদা ও মাহাত্ম্য কতটা তা গভীরভাবে উপলব্ধ হয়।
ব্যবসায়ীদের যেমন ব্যবসার বিশেষ মৌসুম থাকে, যে মৌসুমে তারা সারা বছরের ঘাটতি পুষিয়ে নেয়, ঠিক তেমনি ঈমানদারদের জীবনে আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার একটি বিশেষ মৌসুম হলো