সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান গুনাহ মাফের বসন্ত। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার অফুরন্ত সুযোগের মাস। এ মাসে আল্লাহ তাআলা ক্ষমার দুয়ার অবারিত করেন। রোজার বিনিময়ে বান্দার বিগত জীবনের গুনাহ মাফ করেন। তারাবিহ আদায়েও বিগত জীবনের গুনাহ মাফ করে দেন।

তাই রমজানের প্রতিটি মুহূর্তই বরকতপূর্ণ ও ক্ষমা পাওয়ার সুবর্ণ সময়। এত সুসংবাদের মাঝেও রমজানের শেষ দশক আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য বিশেষ উপহার। চলুন হাদিসের আলোকে জেনে নিই—শেষ দশকে কোন আমল বেশি করা উচিত?

১. ইতেকাফ করা

শেষ দশকের ইতেকাফ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি সুন্নত আমল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ দশকে ইতেকাফের আমল করেছেন। এবং গুরুত্বের সঙ্গে অন্যকেও আমল করে শিখিয়েছেন। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন।’ (বà