|| আরশান আমির ||
মানুষ সাধারণত বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। হত্যা, ব্যভিচার, মদ্যপান কিংবা সুদের মতো স্পষ্ট হারাম কাজ থেকে দূরে থাকার বিষয়ে অনেকেই সচেতন। কিন্তু এমন কিছু গুনাহ আছে, যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না। এগুলো প্রকাশ্যে আলোচিতও হয় না। অথচ এসব গুনাহ ধীরে ধীরে মানুষের নেকি নষ্ট করে, হৃদয়কে পাথরের মতো কঠিন করে তোলে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। এসব গুনাহের ভয়াবহতা মানুষ অনেক সময় বুঝতেই পারে না।
১. গিবত (পরনিন্দা)
সমাজে সবচেয়ে বেশি প্রচলিত গুনাহগুলোর একটি হলো গিবত। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এর প্রভাব ছড়িয়ে আছে। গিবতের সবচেয়ে বড় ক্ষতি হলো, কিয়ামতের দিন মানুষের নেকি তারই আমলনামায় চলে যাবে, যার বিরুদ্ধে সে গিবত করেছিল।
আল্লাহ তাআলা বলেন, “তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গো