বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রাজনীতির আত্মা কোথায় হারাল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| আকিদুল ইসলাম সাদী ||

রাষ্ট্র টিকে থাকে শুধু শক্তির ওপর নয়; টিকে থাকে ন্যায়, সততা ও নীতির ওপর। অথচ আজ এমন এক সময় এসেছে, যখন রাজনীতি শব্দে 'রাজ' থাকলেও 'নীতি' যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। একসময় রাজনীতি ছিল আদর্শের প্রতিযোগিতা, আজ তা অনেক ক্ষেত্রেই ক্ষমতার প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে রাজনীতির পথচলা শুরু হয়েছিল, আজ অনেক ক্ষেত্রেই দেখা যায় সেখানে স্বার্থ, বিভাজন ও ক্ষমতা ধরে রাখার নির্মম লড়াই। এজন্যই জনমনে আজ একটি প্রশ্ন ঘুরপাক খায়— "রাজনীতিতে 'রাজ' আছে,' নীতি' কোথায়?"

ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব কোনো সম্মানসূচক পদ নয়; এটি একটি আমানত। আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা যেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। আর যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচারের সঙ্গে বিচার করবে।" — সূরা আন-নিসা, ৪:৫৮

আরও ইরশাদ হয়েছে, "কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। ন্যায়বিচার করো; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।" — সূরা আ