রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

কাবার সামনে নামাজ আদায়কালে অনেক হাজি যে ভুল করেন, জানালেন শায়েখ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবিতে, পবিত্র হজরে আসওয়াদ। সংগৃহিত

অনেক হাজি পবিত্র কাবার সামনে নামাজ আদায়কালে নামাজের সালাম ফেরানোর আগেই তাড়াহুড়া করে হজরে আসওয়াদে চুম্বন করতে এগিয়ে যান, জানিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস সুদাইস বলেন, এতে এতে নামাজ বাতিল হয়ে যাবে।

গত ২৩ জুন শেখ আব্দুর রহমান আল সুদাইস কর্তৃক প্রদত্ত একটি দরসে মসজিদুল হারামের ভেতরগত বিষয়ে আলোচনা করার সময়ে তিনি এ কথা বলেন। 

শায়েখ আবদুর রহমান আল সুদাইস বলেন, নামাজের ঠিক পরেই হজর আল-আসওয়াদ এবং মুলতাজমের দিকে কিছু মানুষ ছুটে আসেন এতে নামাজ ভেঙে যাবে। 

তিনি বলেন, একজন মুসল্লির জন্য সালাতের একেবারে শেষ পর্যন্ত ইমামকে অনুসরণ করা আবশ্যক। ইমাম নামাজ শেষ করার আগেই তাড়াহুড়ো করে চলে যাওয়ার অর্থ হলো তাঁকে অনুসরণ না করে তাঁর আগে চলে যাওয়া।

এই সমস্যা সমাধানে শায়েখ সুদাইস ইমামদের নামাজের সালাম দীর্ঘায়িত না-করার কথা বলেছেন। কেননা, শেষে দীর্ঘ বিরতির কারণে মুসল্লিরা শেষ হওয়ার আগেই এগিয়ে যেতে পারেন এবং ভুলবশত ইমামের আগে চলে যেতে পারেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ