আওয়ার ইসলাম ডেস্ক
নামাজে দাঁড়ালেই অনেকের মাথায় নানান চিন্তা ঝেঁকে বসে। কখনো কর্মস্থল বা কখনো পরিবারের চিন্তা। এতে নামাজে মনোযোগ নষ্ট হয়। তবে এভাবে অনিচ্ছায় কোনো চিন্তা মনে এলে নামাজ নষ্ট হবে না।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের মনে যা আসে, সে ব্যাপারে তাদের ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে বলে।’ (সহিহ বুখারি: ৫২৬৯)
কেন নামাজে দুনিয়ার চিন্তা আসে?
নামাজে মনোযোগ নষ্ট হওয়ার একটি কারণ শয়তানের ওয়াসওয়াসা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শয়তান নামাজির কাছে এসে বলে, ‘এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে, সে কয় রাকাত সালাত আদায় করেছে তা মনে করতে পারে না ‘ (সহিহ বুখারি: ৬০৮)
তাই অনাকাঙ্ক্ষিত চিন্তা চলে এলে সেটিকে নিয়ে ব্যস্ত না হয়ে আবার যে আয়াত, তাসবিহ বা দোয়া পড়া হচ্ছে, সেদিকে মনোযোগ ফেরানোর চেষ্টা ক