সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

শাতিমে রাসুলের (সা.) ফাঁসির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাসুলুল্লাহ (সা.)-কে অবমাননার অভিযোগে আনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির ফাঁসির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ইমান আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জ এবং বিভিন্ন মাদরাসাভিত্তিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা রাসুল (সা.)-কে অবমাননার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ‘ফাঁসি চাই’, ‘রাসুল (সা.)-এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনের ব্যানারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন এবং তা জাতীয় সংসদে পাসের দাবি জানানো হয়।

এ ছাড়া সাইবার মাধ্যমে ধর্মীয় অবমাননা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট আইন আরও কঠোর করার দাবিও জানানো হয়। কয়েকটি ব্যানারে ধর্মীয় অবমাননা প্রতিরোধে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ