আওয়ার ইসলাম ডেস্ক
আমল কবুলের জন্য ইখলাস ও শরিয়তসম্মত হওয়া—দুটিই জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম লেখক মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ। তিনি বলেন, আমল ইখলাসের সঙ্গে হলেও সঠিক পদ্ধতিতে না হলে তা গ্রহণযোগ্য হবে না। আবার আমল সঠিক হলেও ইখলাস না থাকলে সেটিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমল হতে হবে একইসঙ্গে সঠিক ও ইখলাসপূর্ণ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর উত্তরার সেক্টর ১৬-এর বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত এক এসলাহি মজলিসে তিনি এসব কথা বলেন।
দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাদিসে ‘তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম’—প্রত্যেক মুসলিমের ওপর ইলম অন্বেষণ করা ফরজ বলা হয়েছে। তবে কুরআন-সুà¦