বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক হোক দাওয়াত ও নেকির মাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| ইমরান ওবাইদ ||

ফেসবুক—বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। হৃদয়ের আবেগ, অনুভূতি প্রকাশের অন্যতম প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত পোস্ট, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অনেকেই নিজের অবস্থান জানান দিয়ে থাকে সকলের মাঝে। সুখ-দুঃখের মুহূর্ত শেয়ার করাসহ পছন্দের বিষয়ের প্রশংসা এমনকি অপছন্দের বিষয়গুলোর নিন্দা করা থেকেও বাদ যায় না ফেসবুকের পোস্ট-কমেন্ট থেকে। তবে অনেকেই খেয়াল রাখতে ভুলে যায়—আমাদের লেখা প্রতিটি শব্দ, উচ্চারিত প্রতিটি বাক্য ইসলাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সর্বসময়ের দুই সঙ্গী পর্যবেক্ষণ করে সবকিছু। ভালো-মন্দ যে কাজই করি—টুকে রাখে আমলনামার খাতায়। ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করুক, তার কাছে একজন (লেখার জন্য) সদা প্রস্তুত প্রহরী নিযুক্ত রয়েছে।’ (সুরা ক্বাফ: ১৮)

পবিত্র এই আয়াতটি থেকে স্পষ্টতই বোঝা যায়—আমাদের মুখে উচ্চারণ করা কথার মতো ফেসবুকে দেওয়া পোস্ট, শেয়ার, লাইক বা কমেন্টে লেখা ছোট্ট কথাও ফেলনা নয়। সবকিছুরই হিসাব দিতে হবে আমাদের। তাই উচিত, গিবত, মন্দ কথা এবং বিভেদ সৃষ্টিকারী পোস্ট থেকে বি