বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

বৃষ্টি, বাতাস ও ঋতু পরিবর্তন আল্লাহর ক্ষমতা ও রহমতের নিদর্শন। এগুলো যেমন স্বস্তি ও কল্যাণ বয়ে আনে, তেমনি কখনো কখনো কষ্টের কারণও হয়। আবহাওয়ার পরিবর্তনে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা আমাদের শিখিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি কল্যাণ কামনা করতে এবং ক্ষতি থেকে সুরক্ষা চাইতে দোয়া শিখিয়েছেন।

অতিরিক্ত বাতাস ও বৈরী আবহাওয়া অনেক সময় আমাদের ক্ষতি করে। এ কারণে অনেকেই বাতাসকে গালমন্দ করে। মহানবী (সা.) বাতাসকে গালমন্দ করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, বাতাস আল্লাহর রহমতের নিদর্শন। কখনো তা রহমত নিয়ে আসে, আবার কখনো শাস্তির কারণ হয়। তাই বাতাসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে এবং এর কল্যাণ কামনা করতে হবে। (সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহ)