আওয়ার ইসলাম ডেস্ক
মালিকের অনুমতি ছাড়া অন্যের সম্পদ ব্যবহার করা শরিয়তে নিষিদ্ধ। তবে প্রচলিত রীতি ও মালিকের সন্তুষ্টির মাধ্যমে কখনো অনুমতি প্রমাণিত হতে পারে।
গ্রামবাংলায় চলতে-ফিরতে প্রায়ই এমন কিছু দৃশ্য চোখে পড়ে—কোনো বাগানের গাছ থেকে আম ঝরে পড়েছে। গাছের নিচে শুকনো ডালপালা পড়ে আছে কিংবা বাতাসে ঝরে পড়া শুকনো পাতায় ভরে গেছে গাছের চারপাশ। কোথাও পুকুর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে। কোথাও আত্মীয়ের বাড়ির গাছ থেকে ফল পেড়ে খাওয়ার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে অনেকেই মনে করেন, পড়ে থাকা জিনিস কিংবা অব্যবহৃত সম্পদ নিয়ে নিলে আর কী এমন সমস্যা!
কিন্তু ইসলামী শরিয়তে অন্যের সম্পদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বনের নির্দেà¦