শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক:

দেশি পেয়ারা—স্বল্পমূল্যে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। অথচ নানাজাতীয় লোভনীয় ফলের ভিড়ে এই মুখরোচক ফলটি অনেক সময়ই উপেক্ষিত থাকে। দেশি পেয়ারায় রয়েছে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফলটি এমনিতেই খাওয়া যায়। আবার অনেকে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করেন। এই ফলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের নানা দিকের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিটামিন সি-তে সমৃদ্ধ পেয়ারা

১০০ গ্রাম পেয়ারায় প্রায় ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ বজায় রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

এতে ভালো পরিমাণে ফাইবার থাকে

বিশেষজ্ঞের মতে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় প্রায় ৫ গ্রাম ফাইবার থাকে। এটি নিয়মিত মলত্যাগ, অন্ত্রের স্বাস্থ্য এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। ফাইবার কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।

আয়রন শোষণে সাহায্য করে

পেযà