শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

লিটলম্যাগ আন্দোলন-এর  ম্যাগাজিন উৎসব ‌অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলায় নয়া প্রভাত আয়োজিত লিটলম্যাগের সমন্বিত প্লাটফর্ম 'লিটলম্যাগ আন্দোলন' -এর  “ম্যাগাজিন উৎসব” ‌অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শনারীর সম্পাদক, মাওলানা আবুল হাসান শামসাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও ঔপন্যাসিক সায়ীদ উসমান, শিশু সাহিত্যিক নকীব মাহমুদ, লেখক মুফতী আব্দুল্লাহ ফিরোজী। 

সাঈদ আবরার ও এনায়েতুল্লাহ ফাহাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাশরিফ মাহমুদ ও জায়েদ খান। মেলায় বিশটি ম্যাগাজিনের অংশগ্রহণে 'ম্যাগাজিন উৎসবে' বেশ কটি লিটলম্যাগের মোড়ক উন্মোচন হয়। এছাড়াও সম্পাদক মতবিনিময় অধিবেশনে সম্পাদক মন্ডলিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিভার সম্পাদক উবাইদুল হক খান, স্বপ্নবুননের যায়েদ খান, নবাঙ্কুরের রিজওয়ান আবু জর, তারাফুলের সাজ্জাদুর রহমান, যুবকণ্ঠের আরাফাত নুর, 
পেরেকের আব্দুস নামাদ আজিজ,
স্বপ্নতরীর সোহাইল মারজান, স্বপ্নকাননের মাহমুদ হাসান, চিন্তানামার কিফায়াতুল্লাহ বিন সাইফ, উবায়দুল্লাহ মাহমুদ, সমীহার এফাজ মোবারক, যুগবাহকের রুহুল আমিন, কুচকাওয়াজের হুসাইন মোহাম্মদ, ভাজপত্রের লাবীব হুমাইদী, আল-হাদীর আব্দুল্লাহ আল মামুন, স্বপ্নর ইসহাক আমীন, স্বপ্নস্বনের রহমতুল্লাহ রিফাত, হালচালের মুর্শিদুল আলম, জাগ্রতকন্ঠের শফি মাহমুদ
সহ বিভিন্ন ম্যাগাজিনের সম্পাদকগণ।

প্রধান অতিথির বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে তরুণদের কাজের মূল্যায়ন। তিনি তরুণদের এই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সর্বশেষ সুন্দর ও জাকজমকপূর্ণভাবে “ম্যাগাজিন উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
 
 কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ