শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জাতীয় লেখক পরিষদের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’

রাজধানীতে জাতীয় লেখক পরিষদের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৭সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ টায় পুরানা পল্টনস্থ রিসোর্সফুল সিটিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা। কুরআন তিলাওয়াত শেষে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তামাদ্দুনের কিশোরশিল্পী ইমাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লব্ধপ্রতিষ্ঠ লেখক ও গবেষক মাওলানা মনযুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুফতী কামরুল হাসান রাহমানী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হোসাইন, কম্পিউটার বিষয়ক লেখক জনাব আজীজুর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী আবদুল কাইয়ুম, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান, এবিএম লোকমান হোসেন, বাংলাদেশ মুসল্লী কমিটির চেয়ারম্যান বিএম আমির আলী হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতী শাইখ মুহাম্মদ উছমান গনী, কবি মুহিম মাহফুজ, জেএলপির শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ আলেম সমাজের আহবায়ক মাওলানা রিদওয়ান হাসান ও সদস্য সচিব রকিব মুহাম্মদ, জেএলপির অর্থ সম্পাদক মুফতী এহসানুল হক, নির্বাহী সদস্য মুফতী আসাদুল্লাহ জাকির, ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান, জাকির হোসেন ফরিদপুরী, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, কেন্দ্রীয় দফতর সম্পাদক বিএম আমীর জিহাদী, নবীনকন্ঠ সম্পাদক মাকামে মাহমুদ, কেন্দ্রীয় সদস্য জামিল সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে উল্লেখিত বিষয়ে বক্তব্য প্রদান করেন বক্তাগণ। সংগঠনকে এগিয়ে নিতে বেশকিছু দিকনির্দেশনাও প্রদান করেন তারা। অতিথিদের বক্তব্য শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ