১৫৯ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল আগস্ট মাসে। ১৯৭ কোটি ডলার এর আগের মাস জুলাইয়ে এবং ২১৭ কোটি ডলার এসেছিল জুন মাসে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৯.৫০ টাকা ধরে) চার হাজার ৩৮ কোটি টাকারও বেশি। এ চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে মোট ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে তিন কোটি বিশ লাখ ৮০ হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসà§
