স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনায় ‘ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় বেপারি রেস্টুরেন্টে দুই অধিবেশনের সম্মেলনে প্রথম অধিবেশনে সদ্য বিদায়ী কার্যকরী কমিটির সভাপতি হাফিজ মাওলানা মুখতার আহমেদের সভাপতিত্বে ও শাহ রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাফিজ হাসান তালুকদার রাজা, সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল হুসাইন, সাবেক সহ সভাপতি ইসরাক আলি, সিদ্দিকুর রহমান, শেখ মনিরুজ্জামান কিরণ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না, ৫২ বাংলা টিভির ডিরেক্টর সালাউদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা টিভির সাংবাদিক ইমরুল ইসলাম পলাশ, তৌফিকুল ইসলাম পূলক প্রমুখ।
বক্তারা ইসলামের খেদমতে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। à¦