সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুয়েতে রমজান মাস এবং আমীর শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ করায় চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার ৩ মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরণের জেল জরিমানা ছাড়া নিজ দেশে  যেতে পারবে।  চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করা সুযোগ পাবে।

তবে যদি কারো বিরুদ্ধে ফৌজদারী কোনো অভিযোগ থাকে তাহলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কি না সেটা নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইননুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ২০২০ সালে এপ্রিল মাসে করোনাকালীন সময় সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ