সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন) সূত্রে জানা গেছে, সোমবার ২৯ জুলাই, কুয়ালা তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন ১০ জন বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

স্টেট ডেপুটি ডিরেক্টর অব ইমিগ্রেশন (নিয়ন্ত্রণ), মাত আমিন হাসান বুধবার এক বিবৃতিতে বলেছেন, সোমবার সকাল ৯টার দিকে অভিযানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ইন্দোনেশিয়ান, বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

তিনি বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই গ্রামবাসীদের বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। অভিযানে গ্রেপ্তার ৫৬ জন বিদেশির মধ্যে মোট ১৯ জন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করেছে। এবং সময়সীমার বাইরে অবস্থান করছেন বলে কাগজপত্র পরীক্ষার সময় তা প্রমাণিত হয়েছে।

অভিযানের সময়, কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় অভিবাসীরা পালাতে ব্যর্থ হয়।

মাত আমিন বলেন, গ্রেপ্তাকরা ১৯ অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এবং ১৯৬৩ রেগুলেশন অনুযায়ী আরো তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

স্টেট ইমিগ্রেশন স্থানীয় বাসিন্দাদের বলেছে যারা বিদেশিদের ব্যবহার করার পরিকল্পনা করছে তাদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা নিশ্চিত করতে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ