সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল, তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা।

এর আগে ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে। পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা।

এ ঘটনার পর রোম দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক।

ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার ২০২৩-২৫ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে। ওই আইনে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আসবে ইতালিতে।

২০২৫ সালের কোটায় এক লাখ ৮১ হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রাক-আবেদন ফরম পূরণ করা যাবে। আর এই আবেদনগুলোর ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ