গত বছরে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। ওই বছর ৪,৮১৩ জন অভিবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫.৭% বেশি। এ তথ্য প্রকাশ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘‘প্রবাসে মৃত শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ’’ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরা হয়।
সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক তাসনিম সিদ্দিকী বলেন, ‘‘এতো তরুণ মানুষ কেন মারা যাচ্ছে? সরকারের উচিত প্রতিটি মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে পোস্টমর্টেম নিশ্চিত করা। কিন্তু বর্তমানে তা করা হচ্ছে না।’’
তিনি আরও বলেন, ‘‘অনেক সময় মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও, মৃত্যুর সনদে একে ‘স্বাভাবিক মৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’’
