বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জাতিসংঘের সামনে বিএনপির সমাবেশ, পালিয়ে গেল আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে অধিবেশন চলাকালে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলটির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে জড়ো হন।

জাতিসংঘে ড. ইউনূসের আগমনের প্রতিবাদ জানাতে একই জায়গায় একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলেও বিএনপির শোডাউনের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। একজন নেতাকে বেদম মারধরের পর আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ উল্টো আক্রান্ত নেতাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর আওয়ামী লীগ ওই এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যায়। এরআগে আওয়ামী লীগ জেকসন হাইটস, জেএফকে বিমানবন্দর ও মেনহাটনের গ্র্যান্ড হায়াৎ হোটেলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে।