সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

৭৮৩ বিদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া—জেআইএম) সমুদ্রপথে পরিচালিত ‘সিরি ২৩’ ক্যাটাগরির উসির (নির্বাসন) অভিযানের আওতায় ৭৮৩ জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার সাবাহ রাজ্যের সানডাকান বন্দর থেকে নৌপথে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো এসব ব্যক্তির মধ্যে নবজাতক শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তারা সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, বৈধ ভিসা বা পরিচয়পত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আগেই আটক হয়েছিলেন।

সাবাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক এসএইচ সিত্তি সালেহা হাবিব ইউসুফ জানান, প্রত্যাবাসীতদের মধ্যে ৬৮৩ জন পুরুষ, ৭০ জন নারী এবং ১২ বছরের নিচে ২৮ জন শিশু রয়েছে। তাদের বয়স দুই বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছরের মধ্যে। তিনি বলেন, সাবাহ রাজ্যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি কমাতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, সাবাহে অবৈধভাবে অবস্থানকারী এবং ইমিগ্রেশন à¦