গত শনিবার (৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলর মাওলানা ইলিয়াস আহমদ-এর সম্মানে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ রিয়াজ আহমদ-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ব্রোমলী নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সিনিয়র সহ-সভাপতি এবং টাওয়ার হ্যামলেটস জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী এবং জেনারেল সেক্রে