শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাস ডেস্ক

যুক্তরাজ্যে খেলাফত মজলিসের লুটন শাখার উদ্যোগে শিক্ষা সফর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) আয়োজিত এ সফরে সংগঠনের নেতাকর্মীরা ক্যামব্রিজের বিভিন্ন ঐতিহাসিক, শিক্ষাবিষয়ক ও ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন।

সফরের শুরুতে প্রতিনিধিদল বিশ্বখ্যাত ক্যামব্রিজ ইকো মসজিদ পরিদর্শন করেন। এ সময় মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্য, পরিবেশবান্ধব নির্মাণশৈলী এবং ইসলামী মূল্যবোধনির্ভর পরিচালনা সম্পর্কে তারা ধারণা লাভ করেন।

যোহরের নামাজের পর খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দিন, সাধারণ সম্পাদক হারুন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে উভয় শাখার নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এরপর প্রতিনিধিদল বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। সফরের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সফরে খেলাফত মজলিস লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ উবায়দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মিফতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা কে. আই. ফিরদাউস, বায়তুলমাল সম্পাদক কারী আহমদ হুসাইন ও নির্বাহী সদস্য হাফিজ আলম অংশ নেন। এছাড়া ব্যারিপার্ক শাখার সহ-সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ আহমদ জুয়েল এবং শাহিদুল ইসলামও সফরে অংশগ্রহণ করেন।

সফর শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের শিক্ষা সফর নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ