বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার দীর্ঘদিনের উস্তাদ মাওলানা ক্বারী আব্দুল জলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, রোববার (১২ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালের খবরে শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং নূরানী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ইন্তেকালে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের দ্বীনি শিক্ষা বিস্তার ও নূরানী শিক্ষাঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ