সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল। নেতারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষতা এবং গণতান্ত্রিক রাজনীতিতে অবদানের কথা স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এবং একজন প্রজ্ঞাবান আইনবিদ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। ফ্যাসিবাদের সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার বিষয়টিও তিনি বিশেষভাবে স্মরণ করেন। পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের রাজনীতি ও গণজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফিরদাউস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবরে জামিল প্রার্থনা করেন।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও বর্ষীয়ান ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন একজন অভিজ্ঞ নেতাকে হারালো। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরও পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। তারা মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিভিন্ন ইসলামি দলের নেতারা তাদের শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্র এবং রাজনৈতিক জীবনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতে উচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ