আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইয়াং উর্দু স্কলার অ্যাসোসিয়েশন (IYUSA) এর বাংলাদেশ শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সোমবার ( ২৯ জানুয়ারী ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ড. মুহাম্মদ গোলাম রববানীকে চেয়ারম্যান এবং ড. হুসাইনুল বান্নাকে সেক্রেটারী মনোনীত করে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ শাখার শুভ উদ্বোধন প্রাক্কালে অধ্যাপক ড. জাফর আহমদ ভূইয়া বলেন, আশা করি এ সংস্থা বাংলাদেশেও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে উর্দু বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াবে।